বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

জুনে ১৮৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৭:৩৫ অপরাহ্ন

চলতি বছরের জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে মোট ১৮৪ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার টাকা দামের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ২০০ গ্রাম রূপা, এক লাখ ৭০ হাজার ৫৯৯টি কসমেটিক্স সামগ্রী, সাত হাজার ১৬৮টি ইমিটেশন গহনা, ২২ হাজার ,৩২০টি শাড়ি, দুই হাজার ৬৫৮টি থ্রিপিস,লেহেঙ্গা,শার্টপিস,চাদর,কম্বল, এক হাজার ৭৯৩টি তৈরি পোশাক, দুই হাজার ৫২৬ ঘনফুট কাঠ, আট হাজার ৮২৯ কেজি চা পাতা, ২২,০৫০ কেজি কয়লা, এক হাজার ৯১৭ কেজি কারেন্ট,সুতার জাল, দুইটি কষ্টি পাথরের মূর্তি, ৬০ কেজি কচ্ছপের হাড়, ৭২৫ কেজি গ্যামাক্সিন পাউডার, ছয়টি ট্রাক, ১৪টি পিকআপ, ট্রাক্টর, ট্রলি, দুইটি বাস, তিনটি প্রাইভেটকার,মাইক্রোবাস, ১৮টি সিএনজি,ইজিবাইক এবং ৮৬টি মোটরসাইকেল।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, একটি মর্টার শেল, ১৬ রাউন্ড গুলি এবং ১০ কেজি পেট্রোল বোমা তৈরির পাউডার। এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৪ লাখ ৬১ হাজার ১৬ পিস ইয়াবা ট্যাবলেট, সাত কেজি ৩৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬ কেজি তিন গ্রাম হেরোইন, ১৫ হাজার ৩৭৪ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৭৯৩ বোতল বিদেশী মদ, তিন হাজার ৫৩৯ ক্যান বিয়ার, এক হাজার ৭৫৮ কেজি গাঁজা, আট লাখ পাঁচ হাজার ৫৩৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, চার বোতল লাইসার্জিক এসিড ডাইইথাইলঅ্যামাইড (এলএসডি), ৪৯ হাজার ৯১৭টি নেশাজাতীয় ইনজেকশন,ট্যাবলেট, ২,৫৪৬টি এ্যানেগ্রা,সেনেগ্রা ট্যাবলেট, দুই হাজার ১০২টি ইস্কাফ সিরাপ, এক হাজার ৫১০ বোতল এমকেডিল,কফিডিল, ১০ লাখ ৩৪ হাজার ৮৮৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং এক লাখ ২৯ হাজার ৪১৭টি অন্যান্য ট্যাবলেট।

বিজিবির ভাষ্য, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৩ জন চোরাচালানীকে আটক করেছে বিজিবি। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৮৫ জন বাংলাদেশী নাগরিক, পাঁচজন ভারতীয় নাগরিক এবং ৩৭ জন মায়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর