রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

টানা তিন ছক্কা ও ৩২১.৪২ স্ট্রাইক রেটে ৮ কোটি রুপি দাম পুষিয়ে দিলেন ডেভিড

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩, ৬:১৩ পূর্বাহ্ন

নামটা পরিচিতি পেয়েছিল বছরখানেক আগে। গত মৌসুমে আইপিএলের নিলামে সিঙ্গাপুরের খেলোয়াড় হিসেবে বিক্রি হয়েছিলেন ৮ কোটি ২৫ লাখ রুপিতে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হয়েছিলেন এই টিম ডেভিড। কেউ কেউ অবাক হয়েছিলেন, সিঙ্গাপুরের এক অখ্যাত ক্রিকেটার কীভাবে এত দামে বিক্রি হন!

তবে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ডেভিড কিন্তু তার আগেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় মারদাঙ্গা ব্যাটসম্যান হিসেবে নাম কামিয়েছেন। জন্ম তাঁর সিঙ্গাপুরে হলেও ডেভিডের বেড়ে ওঠাটা অস্ট্রেলিয়াতেই। বাবা রড ডেভিড ১৯৯৭ সালে সিঙ্গাপুরের হয়ে খেলেছিলেন আইসিসি ট্রফিতে। এই সিঙ্গাপুরেই ক্রিকেটে হাতেখড়ি ডেভিডের। ২০১৯ সালে সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক অভিষেক হলেও ডেভিড অস্ট্রেলিয়ার হয়ে খেলতে খুব বেশি সময় নেননি। সিঙ্গাপুরের হয়ে খেলেছেন ১৪টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। গত বছর সেপ্টেম্বরে ডেভিড নাম লেখান অস্ট্রেলিয়া দলে। এরপর অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১১টি টি–টোয়েন্টি। খেলেছেন গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর