রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনসহ অটোপাসের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৬ অপরাহ্ন

ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’

ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনসহ অটো পাসের দাবিতে ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কামরুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে রোববার (২২ সেপ্টেম্বর) সারা দেশে যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্যনিরসন আন্দোলন হয়েছে, সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে।

রোববার ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি সফল করতে আমরা ডিগ্রি ৩য় বর্ষের সকল ফাইনাল শিক্ষার্থীরাসহ সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করবো এবং হয়রানি ও বৈষম্য নিরসনসহ অটো পাসের দাবিতে জড়ো হবে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল ৯ ঘটিকায় গাজীপুরের বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ৩ বছরের ডিগ্রি ৬বছরেও শেষ হয়নি, বৈষম্য নিরসনসহ অটোপাসের দাবি ডিগ্রি শিক্ষার্থীদের

উল্লেখ্য, ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের জন্য এবং ডিগ্রী প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আন্দোলন করছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের ৩য় বর্ষের শিক্ষার্থীরা। এ দাবির সাথে গত কয়েক সপ্তাহে যুক্ত হয়েছে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ডিগ্রী কোর্সের ফাইনাল শিক্ষাবর্ষের সাধারণ ছাত্রছাত্রীরা।

গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও যুক্ত হতে থাকেন। ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা নানা দাবি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। ডিগ্রী তৃতীয় বর্ষের নিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের সকল সেশনের ছাত্রছাত্রীরা মহুর মহুর স্লোগান দিচ্ছেন ‘এক দফা এক দাবি, প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল অটো পাস চাই’।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের ২০১৯-২০ সেশনের রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। এমতবস্থায় ফাইনাল পরীক্ষায় কেউ কোনো এক বিষয় অকৃতকার্য হলে ২০২৬ সালে ইম্প্রুভ দিতে পারবে না। এতে নতুন করে আবারও ডিগ্রিতে ভর্তি হতে হবে।

রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ডিগ্রী কোর্স সর্বোচ্চ ৩ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত ৬/৭ বৎসরেও আমাদের ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ শেষ হয়নি। ডিগ্রি শিক্ষার্থীদের দীর্ঘদিনের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং অটোপাস দিয়ে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা আমাদের সবার জন্য মানবিক কারণে খুবই প্রয়োজন। বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের সাধারণ শিক্ষার্থীরা। ডিগ্রী থেকে বিসিএস বা ভালো চাকুরির পরিক্ষায় অংশগ্রহনের জন্য ২ বৎসরের মাস্টার্স করা প্রয়োজন হয়। এতে সর্বশেষ ছাত্র-ছাত্রীর বয়স গিয়ে দাঁড়ায় ২৯/৩০ বৎসর।

রবিউল ইসলাম আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আমাদের ডিগ্রি শিক্ষার্থীদের অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আন্দোলনে আহত-ট্রমায় ভোগা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া কিভাবে সম্ভব? তাছাড়া দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার পানিতে অনেক এলাকা তলিয়ে থাকার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আজও কমেনি মানুষের দুর্ভোগ।

রানা নামের অন্য এক শিক্ষার্থী বলেন, আমাদের বই-খাতা, আসবাবপত্র, কাথা-বালিশ, গৃহস্থালিসহ সকল প্রকার মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কর্দমাক্ত ভেজা ঘরে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়েছে। বই-খাতা কিছুই নেই। সব কিছু পানিতে ভেসে গেছে। সব হারিয়ে আজ আমরা নিঃস্ব।

মো. কামরুল হাসান বলেন, ডিগ্রির নিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের সকল ফাইনাল শিক্ষার্থীদের ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে বলে জানান।

এ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসকল কার্যক্রম বাকি রয়েছে, বৈষম্য নিরসনের লক্ষ্যে ডিগ্রি শিক্ষার্থীরা মানবিক কারনে দ্রুততার ভিত্তিতে শেষ করতে এবং ডিগ্রী প্রথম ও দ্বিতীয় বর্ষের সিজিপিএ এর ভিত্তিতে ডিগ্রী তৃতীয় বর্ষের সকল সেশনের ফাইনাল শিক্ষার্থীদের দ্রুত অটোপাস দিয়ে তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত দাবি জানিয়েছেন আন্দোলনরত ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা। একই সাথে তারা দীর্ঘদিনের সকল প্রকার সেশনজট হয়রানি ও বৈষম্য মুক্ত ডিগ্রী কোর্স বাস্তবায়ন করার জন্য দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর