বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৮:৩১ অপরাহ্ন

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি আজ ডেংগু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাভুক্ত বাড্ডা ও বারিধারার কয়েকটি বসতবাড়ি ও নির্মানাধীন স্থাপনা পরিদর্শনকালে এই গুরুত্বারোপ করেন। জনগণকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করতে এবং মশার লার্ভার উৎসস্থল চিহ্নিত করতে মাঠ পর্যায়ের কার্যক্রম আরো গতিশীল করার উদ্দেশ্যে তিনি এই পরিদর্শন করেন।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কমিশনার ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ সময় আশেপাশের জনসাধারণের মধ্যে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মো. তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগের ধারক ও বাহক এডিস মশা মূলত মানুষের বাসা বাড়ি কিংবা নির্মাণাধীন স্থাপনায় জন্ম নেয়। এ মশা নদী, নালা, খাল, বিল, নর্দমার পানিতে জন্ম নেয় না। তিনি বলেন, এ মশা প্রজননের জন্য জমাটবদ্ধ পরিষ্কার পানি প্রয়োজন হয়। ডেঙ্গু মশা প্রতিরোধে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে সকলের সচেতনতা বৃদ্ধি করা।

ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আরো মানুষকে সম্পৃক্ত করতে হবে, সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে।

জানুয়ারি মাস থেকে মশার ঔষুধ ছিটানোর বিষয়ে তিনি বলেন, যখন মশা অথবা লার্ভা থাকে না, তখন ওষুধ ছিটিয়ে কোন লাভ হয় না। এলাকায় যখন থেমে থেমে বৃষ্টিপাত হয়, তারপর এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হওয়ার মত পরিবেশ সৃষ্টি হয়, সিটি কর্পোরেশন তখন থেকেই মশার ওষুধ ছিটানো শুরু করে।

তিনি আরো বলেন, আবার পরিবেশের ভারসাম্য রক্ষায় চাইলেও আমরা প্রতিদিন মশার ওষুধ দিতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মোতাবেক প্রতি ২ থেকে ৩ দিন পর পর মশার ওষুধ দেওয়া যায়।

এ সময় বাড্ডার একটি নির্মানাধীন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ভবনটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং অন্য দুটি ভবনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর