বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন সাংবাদিকরা

বিনোদন রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন

অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককের বিরুদ্ধে অভিনেত্রীর অপেশাদার অভিযোগ ও সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি প্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

সেখানেই তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে করা আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া মানববন্ধন প্রায় ঘণ্টাখানেক ধরে বক্তব্য দেনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। যেখানে তিশাকে উদ্দেশ্য করে তারা বলেন, ‘তানজিন তিশা, আপনি নানা সময়ে সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনার বিষয়ে আমরা সব জানি, এবার আপনি থামুন।’

টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)-এর মুখপাত্র বুলবুল আহমেদ জয় বলেন, ‘তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

সিনিয়র সাংবাদিক তানভীর তারেক বলেন, ‘আমি এ অভিনেত্রীর নাম ‍মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।’

এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। প্রকাশিত খবরে বলা হয়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কের অবনতি হওয়ায় তিশা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়।

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুক লাইভে এসে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তার ফুড পয়জনিং সমস্যা হয়েছিল। ভুলে ঘুমের মেডিসিন নিয়েছিলেন।

এর একদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা! এরপরই ডিবি কার্যালয়ে গিয়ে এক সাংবাদিকের নামে অভিযোগও দায়ের করেন অভিনেত্রী। তিশার এমন কর্মকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজপথে নামেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর