মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

তিন জনকে অব্যাহতি দিয়ে গণতন্ত্র বিকাশ মঞ্চের কমিটি পুনর্গঠন

অঞ্জন আচার্য্য
আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুকে এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি কে এম মহিউদ্দিন আহমেদ (বাবলু) এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান আবদুল হাই সরকারকে অব্যাহতি দিয়ে গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে জাতীয় গণমুক্তি পার্টির চেয়ারম্যান সৈয়দ নাজমুল হোসেন বলেন, কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং গণতন্ত্র বিকাশ মঞ্চের কমিটি পুনর্গঠন করা হয়।

এ সময়, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ ডিপিবি’র চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান কে সমন্বয়ক এবং বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান (মিলন) কে সদস্য সচিব ও জাতীয় গণমুক্তি পার্টির চেয়ারম্যান সৈয়দ নাজমুল হোসেনকে দপ্তর সম্পাদক এর দায়িত্ব দিয়ে স্টিয়ারিং কমিটির অন্যান্য সদস্যদের সদস্যপদ নির্ধারণ করা হয় এবং সর্বসম্মতিক্রমে গণতন্ত্র বিকাশ মঞ্চের কমিটি পুনর্গঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিব উল্লাহ শান্তিপুরী, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান মো. সোলায়মান মিলন, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির চেয়ারম্যান এম এ লিটন, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মো. মনির হোসেন,পল্লী উন্নয়ন পার্টির চেয়ারম্যান কাজী মনির, বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মোঃকামরুল হাসান এবং বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারম্যান মো. আসাদুল হক হাজরা (হিমন) সহ প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর