শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পানিসম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না।

‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তিযুদ্ধ  হলো আমাদের অহংকার’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যায়নি। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

তিনি বলেন, শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস করা যাবে না। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পানিসম্পদ উপমন্ত্রী জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১ মিলনায়তনে’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বলেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। তাই সুন্দর আগামীর জন্য যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, বোমা হামলা ও গ্রেনেড হামলার জমানায় নিয়ে যেতে চায়, তাদের হাতে ‘আমরা দেশ তুলে দিতে পারি না’। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি কখনোই দেশ ও দেশের মানুষকে ভালবাসে নাই, তাদের হাত থেকে কেউ রেহাই পায়নি।

জাকসু’র সাবেক ভিপি শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালবাসে অন্তর থেকে কাজ করতেন। ঠিক সেরকমভাবেই প্রত্যেককে মন দিয়ে দেশকে ভালবেসে কাজ করতে হবে। তবেই দেশের উন্নতি করা সম্ভব। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। উন্নয়নের কাতারে দেশ পৌঁছে গেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ।

সংগঠনের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডিএমপি’র ডিসি (ডিবি) মো. আব্দুল আহাদের সঞ্চালনায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মূখ্য আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নুরুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর