শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

দেশে এখন গ্রাম আর শহরের পার্থক্য নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন

জনপ্রশসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে এখন গ্রাম আর শহরের মধ্যে কোন পার্থক্য নেই। গ্রামকে শহরে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রান্তিক জনপদের মানুষ এখন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশে^র সাথে যোগাযোগ করতে পারছে।

রোববার মেহেরপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত স্থানীয় সরকার দিবস উপলক্ষে সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ। প্রতিমন্ত্রী মেলা উদ্বোধন শেষে বিভিন্ন দপ্তরের ২৪টি স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর