রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৪:৩২ অপরাহ্ন

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন প্রতিবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানার জারি করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

শরিফুল বর্তমানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছেন। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সঙ্গে তার পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাদী বিষয়টি আসামি শরিফুলকে জানালে তিনি বাদীকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করান। পরবর্তীতে শরিফুল বাদীকে বিয়ে করতে অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর