বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

নতুন দলের নেতৃত্বে নাহিদ ইসলাম, আরও থাকছেন যারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়। প্রায় মাসখানেক ধরে তার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) নতুন একটি রাজনৈতিক দল আসছে। সেই দলেরই আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় চূড়ান্ত। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। এ কারণেই রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়েছেন তিনি।
সূত্র আরও জানায়, ‘ছাত্র-জনতা পার্টি’, ‘জাতীয় বিপ্লবী শক্তি’, ‘বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি’ ও ‘বৈষম্যবিরোধী নাগরিক আন্দোলন’, নাহিদের যোগদান করতে যাওয়া নতুন দলের সম্ভাব্য নাম এই চারটি থেকে যেকোনো একটি হতে পারে।
ছাত্র নেতারা জানান, ১২০ থেকে ১৫০ সদস্যবিশিষ্ট নতুন দলের জন্য এরইমধ্যে ৭০ জনকে বাছাইসহ শীর্ষ নয়টি পদের জন্য নয়টি নাম চূড়ান্ত হয়েছে। শীর্ষ পদে যাদের নাম শোনা গেছে তারা হচ্ছেন- নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ।
দলটি ‘মুষ্টিবদ্ধ হাত’, ‘হাতি’, ‘রয়েল বেঙ্গল টাইগার’ ও ‘ইলিশ’ এই চারটির যেকোনো একটি প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।
এদিন দুপুরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর