মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

নারীকে লাথি মারা যুবকের শাস্তি চাইলেন শিশির মনির

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। ছাত্রজোটের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। এ হামলায় ছাত্রজোটের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন, যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনার বিচার দাবি করেছেন সাবেক ছাত্রশিবির নেতা ও আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার (২৯ মে) নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দোষীদের বিচার দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। দলীয় পরিচয় আছে কি না সেটা বড় কথা নয়।

তার অপরাধ বিবেচনা করে পদক্ষেপ নিন। আশা করি কেউ তার পক্ষ অবলম্বন করবেন না। এদিকে নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযুক্ত যুবকের নাম আকাশ চৌধুরী। স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর