বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

নারী ক্রিকেটারদের বেতন বাড়লো

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৯:২৯ অপরাহ্ন

সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের অষ্টম সভায় কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০ শতাংশের বেশি বেতন বাড়ানো হয়েছে। অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির নারী খেলোয়াড়রা মাসে ১ লাখ টাকা পাবেন। এছাড়া ম্যাচ ফি’ও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ওয়ানডেতে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৫০ হাজার করে পাবেন নারী ক্রিকেটাররা।

৭৭ জন প্রথম-শ্রেণীর ক্রিকেটারদের (পুরুষ) জন্যও ২০২৩’এর জন্য বেতন চুক্তি এবং বেতন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ‘এ’ দলের জন্য চার দিনের, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ ফি বাড়ানো হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মধ্যে নিজস্ব টেলিভিশন চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবি টিভির লাইসেন্স পাওয়ার প্রক্রিয়র শুরু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে বোর্ড।

গাজীপুরের পূবাইলে এবং নারায়নগঞ্জের পূর্বাচলে ক্রিকেট মাঠ তৈরির জন্য জমি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বগুড়ায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ভেতরের ও বাইরের মাঠগুলো খেলার উপযোগী করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেয়া হয়।

চট্টগ্রাম ও সিলেটসহ সারাদেশের নতুন এবং উন্নত ইনডোর ক্রিকেট অনুশীলন টার্ফ স্থাপনের অনুমোদন দিয়েছে বোর্ড।
বিসিবি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্দেশিকা-২০২২ এবং আঞ্চলিক (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং রাজশাহী) অ্যাড-হক কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর