বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

নিজ ঘরে মিলল ২ সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকা পৌর শহরের এক ভাড়া বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার কাইয়ুম মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি পোশাক কারখানা—রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর