বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

নিরাপত্তা পরিষদকে ‘ ইসরায়েল সুরক্ষা পরিষদ’ অভিহিত করলেন এরদোগান

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১:৩৮ অপরাহ্ন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গাজার সহিংসতা প্রতিরোধে এক যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘ইসরায়েলের সুরক্ষা পরিষদ’ অভিহিত করে সংস্থাটির কঠোর নিন্দা জানিয়েছেন।
শনিবার এরদোগান বলেন, ‘৭ই অক্টোবর থেকে নিরাপত্তা পরিষদ ইসরায়েলের সুরক্ষা ও প্রতিরক্ষা পরিষদে পরিণত হয়েছে।’ খবর এএফপি’র।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে শুক্রবার যুক্তরাষ্ট্র ভেটো  দেয়। এতে করে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ও আরব দেশগুলোর নেতৃত্বে যুদ্ধ থামানোর ক্রমবর্ধমান প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের উল্লেখ করে এরদোগান বলেন ‘পৃথিবী ওই পাঁচটির চেয়ে বড়।’ তিনি প্রশ্ন তোলেন ‘এটা কি ন্যায়বিচার?’
তুর্কি নেতা বলেন, আমেরিকাকে বাদ দিয়ে অন্য বিশ্বকে ভাবা সম্ভব। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থ ও সামরিক সরঞ্জাম দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে।
এরদোগান বলেন, বিশ্ব চলতি সপ্তাহান্তে মানবাধিকার ঘোষণার ৭৫তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। অথচ গাজায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর ইসরায়েলি মাটিতে হামাসের রক্তক্ষয়ী হামলার ফলে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ১,২০০ জন নিহত হয়। হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইলের পাল্টা হামলায় গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জাতিসংঘ বলেছে গাজার জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে খাদ্য, জ্বালানি, পানি ও ওষুধের মারাত্মক অভাব বিরাজ করছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজায় মৃতের সংখ্যা ১৭,৪৯০ জনে পৌঁছেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
যুদ্ধের দুই মাসেরও বেশি সময় পরে যুদ্ধ বিরতির প্রস্তাবটি ওয়াশিংটনের ভেটোর কারণে পাশ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর