রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

প্রকৌশলীকে দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় ইউএনও’র শাস্তি দাবি আইইবি’র

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন

অসমাপ্ত কাজের বিলে উপজেলা প্রকৌশলীকে দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় ইউএনও’র শাস্তি দাবি করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (২৭ জুন) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই অর্থ বছরের (২০২২-২৩) জুন ক্লোজিং এর শেষ দিন গত রোববার (২৫জুন) বরিশালে বাবুগঞ্জে কর্মরত উপজেলা প্রকৌশলী মো. শহীদুল ইসলাম কাজ অসমাপ্ত রেখে বিলে স্বাক্ষর দিতে সম্মত না জানালে বাবুগঞ্জ উপজেলার ইউএনও নুসরাত ফাতিমা ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপপ্রয়োগ করে গ্রেফতারের ভয় দেখিয়ে বাবুগঞ্জের সোনালী ব্যাংক শাখায় আটকে রেখে উপজেলা প্রকৌশলীকে স্বাক্ষর করতে বাধ্য করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের অনৈতিক কাজ করতে উপজেলা প্রকৌশলীকে বাধ্য করায় দেশের প্রকৌশলী সমাজে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তুষ বিরাজ করছে। কাজ অসমাপ্ত রেখে বিল তুলে রাখা একটি অনৈতিক কাজ।

আইইবি দাবি করে, দেশের উন্নয়ন কার্যক্রমকে সচল রাখতে এবং প্রকৌশলীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে সুষ্ঠু তদন্তপূর্বক বাবুগঞ্জের ইউএনও কে দ্রুত প্রত্যাহার করে ঘটনায় জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর