শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

প্রতিমন্ত্রী হচ্ছেন রুমানা আলী, গাজীপুরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
অধ্যাপক রুমানা আলী। (ছবি : সংগৃহীত)

অধ্যাপক রুমানা আলীকে প্রতিমন্ত্রী করায় গাজীপুরে চলছে আনন্দ-উচ্ছ্বাস। বুধবার (১০ জানুয়ারি) রাতে খবরটি জেনে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শামিল হন সাধারণ মানুষও।রুমানা আলী গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।নেতাকর্মীরা জানায়, বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুবুর রহমান নতুন মন্ত্রিসভায় ১১ জন প্রতিমন্ত্রীর নাম জানিয়েছেন। ওই ১১ জনের মধ্যে রুমানা আলীও রয়েছেন জেনে তাঁরা উচ্ছ্বসিত। মানুষজনও শুধু খুশিই নন, আনন্দ-উল্লাসে উদ্ভাসিত।
তারা জানায়, মুহূর্তে খবরটি জেনে রাত ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও শামিল হন সাধারণ মানুষও।শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা বাবুল সরকার নয়াকণ্ঠকে জানান, গাজীপুর-৩ আসনটি আওয়ামী লীগের শক্ত দুর্গ। এই আসন থেকে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলী টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে আটটিতেই জয়লাভ করে আওয়ামী লীগ।তিনি জানান, ১৯৯৯ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত অ্যাডভোকেট রহমত আলী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তাঁকে ছাড়া এ যাবৎ পর্যন্ত এ এলাকা থেকে কারোই মন্ত্রিসভায় ঠাঁই হয়নি। তাঁরই কন্যা রুমানা আলী এবার দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। ফলে তাৎক্ষণিক এ খবরে আনন্দে-উচ্ছ্বসিত সাধারণ মানুষও।
আনন্দ মিছিলে অংশ নেওয়া সাতখামাইর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘আমগর এলাকার জন্য এর চেয়ে খুশির খবর আর অয় না। আপা মন্ত্রী অইছে-এলাকার অনেক উন্নয়ন অইবো।’কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মুদি দোকানদার রবিউল ইসলাম বলেন, ‘খবর পাইয়া খুব খুশি অইছি। আমগর এলাকাত্যে এইবার মন্ত্রী অইছে। খবর পাইয়াই আনন্দ মিছিল করছি।’

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান নয়াকণ্ঠকে বলেন, ‘রুমানা আলীর ক্লিন ইমেজ। বাবার মতোই সৎ তিনি। তাঁকে মন্ত্রিসভায় রাখায় এ এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। ফলে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ আজ আনন্দ-উল্লাসে উদ্ভাসিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর