বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ: ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ২:৩২ অপরাহ্ন

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান ও রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (অর্থ মন্ত্রণালয়)। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এবারের মার্কিন নির্বাচনে ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত একটি সংস্থার হস্তক্ষেপের অভিযোগে দেশ দুটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে বলেছে,  ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং রুশ সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) সঙ্গে সম্পৃক্ত একটি সংস্থা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত সেক্রেটারি ব্রাডলি স্মিথ।
তিনি বলেন, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে সজাগ রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশেরই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং করে না।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট  পুতিন এ বিষয়ে বারবার জোর দিয়ে বলেছেন, আমরা আমেরিকার জনগণের অভিপ্রায়কে সম্মান করি। রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিদ্বেষপূর্ণ অপবাদ বলেও উল্লেখ করেছেন ওই মুখপাত্র। তবে এ বিষয়ে এখনও মন্তব্য করেনি ইরান। নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তার মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর