রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের

ক্রীড়া রিপোর্ট
আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার রাতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত।

ভারতের বিপক্ষে শুরুতে টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে, যথাক্রমে আগামী ৯, ১১ ও ১৩ জুলাই। এরপর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন এ ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ মধ্যে রয়েছে। যা ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে এ সিরিজের পয়েন্ট কাজে আসবে।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, এস মেঘনা, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি

ঘোষিত ওয়ানডে দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং , অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর