মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নাটকীয়ভাবে বেড়েছে: মার্কিন কমার্শিয়াল কাউন্সিলার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৮ অপরাহ্ন

গত এক দশকে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার (ফরেন কমার্শিয়াল সার্ভিস) জন ফে বলেছেন, গত এক দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর প্রসার নাটকীয়ভাবে ঘটেছে।

তিনি বলেন, তবে দু’দেশের বাণিজ্য সীমিত সংখ্যক কয়েকটি পণ্যের মধ্যে আটকে আছে। আর্থিক কিছু নীতির সংস্কার ও মার্কিন বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন নতুন পণ্যের মাধ্যমে বাণিজ্য প্রসারের সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) সংগঠনের নিয়মিত মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় তিনি এ কথা বলেন। ‘মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ও সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বক্তব্য দেন।

মার্কিন কূটনীতিক আরো বলেন, বাংলাদেশের রপ্তানি মূলত পোশাক নির্ভর এবং যুক্তরাষ্ট্র ইস্পাত ও কৃষির মতো কয়েকটি পণ্য রপ্তানি করে। কিন্তু স্বাস্থ্যসেবা, আইটি, শিক্ষা, জ¦ালানি এবং বাণিজ্য অবকাঠামো খাতে দু’দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার এবং বাণিজ্য বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে। তিনি এসব খাতের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের বিনিয়োগ ও রাজস্ব নীতি এবং মেধাস্বত্ত্ব আইনের কিছু জায়গায় সংস্কার এবং অবকাঠামো খাতের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

জন ফে বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভোগ্যপণ্য এবং ফ্র্যাঞ্চাইজিংসহ আরও অনেক খাতের বিদ্যমান চাহিদা মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। আগামীতে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠতে পারে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ফরেন কমার্শিয়াল সার্ভিস অফিস বা এফসিএসএ খুলেছে যার কাজ হলো মূলত মার্কিন কোম্পানি বিশেষ করে ছোট ও মাঝারি কোম্পানিকে বাংলাদেশে ব্যবসা করার বিষয়ে উৎসাহ দেওয়া।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের ১০০টিরও বেশি অফিস রয়েছে। আমরা নিয়মিত মার্কিন কোম্পানিগুলোকে নতুন বাজারে প্রবেশের ব্যাপারে কাউন্সেলিং করছি। বাংলাদেশী কোন কোম্পানি যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোন পণ্য, সেবা বা প্রযুক্তি আমদানি করতে চাইলে, এফসিএসএ সংশ্লিষ্ট উৎপাদনকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসূত্র তৈরি করে দিবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর