মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাজারে এলো টেকনো ক্যামন ২০ সিরিজ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো উন্মোচন করেছে টেকনো ক্যামন ২০ সিরিজ। এই সিরিজে থাকছে দুটি মডেল- ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০ মোবাইল দুটির দারুণ একটি বৈশিষ্ট্য হলো, দুটি ফোনেই ৬৪ মেগাপিক্সেল আরজিবিডাব্লিউ সেন্সর সমৃদ্ধ নাইট পোট্রেট ক্যামেরা সংযুক্ত। এই সিরিজের সব ফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ক্যামন ২০ প্রো ফোনটি ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ প্রসেসর আর ক্যামন ২০ ফোনটি হেলিও জি৮৫ প্রসেসর সমৃদ্ধ। দুটি ফোনেই রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ।

অ্যান্ড্রোয়েড ১৩-এর সঙ্গে টেকনোর হাইওএস ১৩ ইউজার ইন্টারফেসের কারণে, ক্যামন ২০ ফোনটি আপনাকে দেবে বিরতিহীন ব্যবহার বান্ধব এক দারুণ অভিজ্ঞতা। আইপি ফিফটিথ্রি রেটিং সমৃদ্ধ এই ফোন আপনাকে সীমিত আকারে ধুলা ও পানি থেকে সুরক্ষা দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য, দুটি ফোনেই ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামন ২০ ফোনটি পাওয়া যাবে প্রিডন ব্ল্যাক, সেরিনিটি ব্লু (ম্যাজিক স্কিন) ও গ্লেসিয়ার গ্লো কালারের সাথে এবং ক্যামন ২০ টুয়েন্টি প্রো ফোনটি পাওয়া যাবে দুটি – সেরিনিটি ব্লু ও প্রিডন ব্ল্যাক কালারে।

দুটি মডেলের দাম বিবেচনায়- ক্যামন ২০ প্রো’র দাম ভ্যাট ছাড়া ২৪ হাজার ৯৯০ টাকা এবং ক্যামন ২০ দাম ভ্যাট ছাড়া ১৯ হাজার ৯৯০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর