শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

বিএনপি উছিলা খুঁজে নির্বাচন কিভাবে না করা যায় : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি উছিলা খুঁজে নির্বাচন কিভাবে না করা যায়।

আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা আগে দুই হাজার টাকা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা ২০ হাজার টাকা করে দিয়েছেন। আমরা প্রতিদান দিতে জানি। অন্য সরকার আসে খাইতে আর আওয়ামী লীগ সরকার আসে দিতে।

আইনমন্ত্রী বলেন, বিএনপি উছিলা খুঁজে নির্বাচন কিভাবে না করা যায়। তারা প্রথমে ২০১৪ সালে অবরোধ দিয়েছে। বিনা দোষে নিরীহ সাধারণ মানুষকে বাসে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৮ সালে মনোনয়ন বাণিজ্য করেছে। ২০২৩ সালে আবারও এই অবরোধ দিয়েছে। এই নির্বাচন না করার জন্যই ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ মায়ের কোলে শিশুকে হত্যা করেছে।

তিনি বলেন, এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ নয়। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিরাপদ নয়, সেটাই প্রমাণ করার সময় এসেছে। ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে দেখাবে যে, গণতন্ত্র বাংলাদেশের মানুষ বুঝে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেও জানে। দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর