বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএমএমইউ : রেসিডেন্সি কোর্সে ভর্তি অবেদন শুরু ২৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি/এমএস ফেইজ-এ রেসিডেন্সি কোর্সের (মার্চ-২০২৪) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অবেদন করতে পারবেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী বছরের পহেলা মার্চ থেকে একাডেমিক অধিবেশন শুরুর করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউটে এমডি, এমএস ফেজ এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন শাখায় আবেদনের জন্য বিএসএমএমইউর ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) তাদের বিষয় ও যোগ্যতার মানদণ্ডের তালিকা দেখতে পারবেন।

নোটিশে বলা হয়, আবেদনের জন্য বিএসএমএমইউর পরীক্ষা পরিচালনা ও তহবিলের অনুকূলে অফেরতযোগ্য সাত হাজার টাকা পূবালী ব্যাংক শাহবাগ শাখায় অ্যাকাউন্ট নম্বরে (0947102001731) জমা দিতে হবে। অর্থ জমাদানের পর নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ফরম পূরণ করতে হবে। একইসঙ্গে আবেদনকারীকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক পেমেন্টের রিসিট এবং স্বাক্ষরের স্ক্যান কপি জমা দিতে হবে। অর্থ জমার সময় ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর এবং আবেদনের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীরা ১১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর (সকাল ৮.৩০ এর মধ্যে) পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার স্থান ও সিট প্ল্যান পরবর্তীতে বিএসএমএমইউর ওয়েব সাইটে জানানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়া আবেদনকারীদের জন্য 07109-975092 ও 01709-975093 নম্বরে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর