শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদন
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুললেও তাদের নিজেদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার আপসহীন অবস্থানে রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হলো একটি আত্মনির্ভরশীল, সক্ষম ও আধুনিক রাষ্ট্র গড়ে তোলা। এ জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান- বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঘটনা নেই। সরকার নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জুলাইয়ে গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর