বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে : র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আজ ইজতেমার আয়োজনের প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মূলমঞ্চসহ আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে-ঘুরে দেখেন তিনি৷

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে বিবদমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না৷

বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে তুরাগ তীরে, যা ইতোমধ্যেই এক ধর্মীয় মহাসমাবেশে রূপ নিয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে, সবশেষ প্রস্তুতি সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান৷

জানা গেছে, শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায়-খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের।

এবারের ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, শুক্রবার, যা শেষ হবে ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর