শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৪:০১ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।
রোববার (৪জানুয়ারি) সকালে উপজেলার সফিপুর দোকানপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
শ্রমিক ও পুলিশ সূত্র জানা যায়, বিগত ২০২৫ সালের তিন মাসের বেতন গত ৩১ ডিসেম্বর পরিশোধ করার কথা ছিল। কারখানা কতৃপক্ষ বেতন পরিশোধ না করে ওই দিন রাতে কারখানার মুল ফটকে তিনদিনের বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় কারখানা কতৃপক্ষ।
এদিকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধের কথা থাকলেও ফের তিন বাড়িয়ে ৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বৃদ্ধি করা। বকেয়া বেতন এর জন্য শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মোৗচাক ফাঁড়ি পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।
কারখানার শ্রমিক পলাশ আহমেদ, গোলাম রব্বানী ও রোবিনা বেগম জানায়, আমাদের তিন মাস ধরে বেতন দেয়না। আমরা পরিবার পরিজন নিয়ে সমস্যায় আছি। তাছাড়া বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে না পারায় বাড়ি ছেড়ে দিতে হুমকি দিচ্ছে। দোকানদারা আর বাকি দিতে চাচ্ছে না। তিন মাস ধরে বেতন পাইনা আমাদের সংসার কিভাবে চলো।
কারখানার এডমিন ম্যানেজার আবু তালেব বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ এখনো বেতনের টাকা ব্যবস্থা করতে পারেনি। এজন্য ৬ তারিখ পর্যন্ত কারখানা ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যেই টাকার ব্যবস্থা হয়ে যাবে। এখন আমাদের মূল প্রোকাশন বন্ধ রয়েছে কোন অর্ডার নেই।
মৌচাক ফাঁড়ি পুলিশের ইনর্চাজ শামিম হোসেন বলেন, ‘মহাসড়কে অবরোধ খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর