শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

সোমবার (২ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক এক শোকবার্তায় বলেন, ‘মরহুম আল-মামুন সরকার ছিলেন নির্লোভ, নির্ভীক ও নিরহংকারী রাজনীতিক। তাঁর ব্রত ছিল মানবসেবা করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর অবদান কখনোই ভুলবার নয়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাঁকে চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’

আইনমন্ত্রী এই বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর মরহুম আল-মামুন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আইনমন্ত্রী আনিসুল হক তাঁর নামাজে জানাজায় অংশ নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর