বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইফার গর্ভনরেরা

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) গর্ভনরেরা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের  কেন্দ্র পরিদর্শনে যাবেন।

ইফা পরিচালিত এ প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইফার পাঁচজন গভর্নরকে। তাদেরকে প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহের শিক্ষার গুণগতমান ও কেন্দ্র ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইফার বোর্ড অব গভর্নরসের ২২৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইফার  বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
আজকের সভায় ইফার গত অর্থবছরের সংশোধিত বাজেট এবং চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

এছাড়া, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের আধুনিকায়নের ডিপিপি প্রণয়ন, হালাল সনদের ফি পুনঃনির্ধারণ,  ইফার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, ডিপিপি অনুযায়ী প্রকল্পের কার্যক্রম ও হিসাব পরিচালনা এবং ইসলামিক মিশন সেন্টার স্থাপনসহ ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সভায় বোর্ড অব গভর্নরসের গভর্নর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আঃ ছালাম খান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) শায়েখ মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শাহ মো: নেছারুল হক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর