শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

মোকতাদির চৌধুরী মন্ত্রী হওয়ার খবরে আনন্দমিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। (ছবি : সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মন্ত্রী হচ্ছেন, এ খবরে খুশি ব্রাহ্মণবাড়িয়াবাসী।

নতুন মন্ত্রিসভায় যে ২৫ জন পূর্ণ মন্ত্রী হচ্ছেন, তাঁদের মধ্যে উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে তিনিই প্রথমবারের মতো মন্ত্রী হতে যাচ্ছেন। এই খবরে আওয়ামী লীগ-ছাত্রলীগ জেলায় আনন্দমিছিল করেছে।

মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এই আসন থেকে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেউই পূর্ণ মন্ত্রী হননি। এই আসন থেকে প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী হতে যাওয়া মোকতাদিরই প্রথম কোনো সংসদ সদস্য।

৭ জানুয়ারির নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে ভোট পেয়ে জয়ী হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজুর রহমান ৬৪ হাজার ৩৭ ভোট পান।

এদিকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন—এমন সংবাদে জেলা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আনন্দ মিছিল করেন। আনন্দমিছিলটি শহরের কালীবাড়ি মোড়, টিঅ্যান্ডটি ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে এখন পর্যন্ত কেউ পূর্ণ মন্ত্রী হননি। এটি আমাদের একটি আক্ষেপ ছিল। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই জনপথের নেতা বর্তমান সংসদ সদস্য মোকতাদির চৌধুরী যেন মন্ত্রীর দায়িত্ব পান। কারণ, মন্ত্রিত্ব পাওয়ার মতো মেধা, শিক্ষা ও যোগ্যতা তাঁর রয়েছে। সংসদ সদস্যকে পূর্ণ মন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর