মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মাটিতেও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

ক্রীড়া ডেস্ক
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ^কাপের নবম আসর  যৌথভাবে  আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজ। জুনে শুরু হতে যাওয়া  আসর নিয়ে  ক্রিকেটপ্রেমিদের মধ্যে বাড়তি উন্মাদনা আছে বলে জানিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, নিউইয়র্কে ক্রিকেটর দুই চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল প্রত্যাশিত ম্যাচের টিকিটের জন্য ক্রিকেটপ্রেমিদের চাহিদা ২শ গুনেরও বেশি।

৩৪ হাজার ধারণক্ষমতার অস্থায়ী নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। স্টেডিয়ামটি এখনও পুরোপুরিভাবে তৈরিই  হয়নি।

ঐতিহাসিকভাবেই  ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত ম্যাচগুলোতে বেশি জনসমাগম হওয়াটাই স্বাভাবিক। তবে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ডালাসের কাছে লডারহিল, দক্ষিণ ফ্লোরিডা এবং গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা এএফপিকে টি-টোয়েন্টি বিশ^কাপের যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বলেন, ‘টিকিটের জন্য মানুষের চাহিদা অবিশ^াস্য। ব্যালট প্রক্রিয়া থেকেই বুঝা যাচ্ছে  টিকিটের জন্য সত্যিই বিশাল চাহিদা রয়েছে।’

পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট নিয়ে জোন্স বলেন, ‘সব বিশ্বকাপেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবার মধ্যে বড়াতি আগ্রহ থাকে। আমার মনে হয়, দু’টি দল  যুক্তরাষ্ট্রে খেলতে আসায় এখানকার মানুষের উন্মদনা দেখতে পারাটা আনন্দের হবে।’

আয়োজকেরা জানিয়েছেন, স্টেডিয়ামের ধারন ক্ষমতা  এবং টিকিটের চাহিদার মধ্যে বিপুল পার্থক্য পূরণ করা সম্ভব নয়। তারপরও যতটা সম্ভব মানুষকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে তারা।

ভারত, পাকিস্তান ছাড়াও বিশ্বকাপের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং কানাডা। স্বাগতিক হবার সুবিধায় এই প্রথম বিশ^কাপে খেলবে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর