শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

রাঙ্গুনিয়া আ.লীগের সভাপতি সিরাজুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাঙ্গুনিয়া পৌরসভার হাজীবাড়িস্থ নিজগৃহে বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে সিরাজুল ইসলামের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম ৭ আসনের এমপি ড. হাছান তার শোকবার্তায় বলেন, সিরাজুল ইসলাম ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণ করে দলের দুঃসময়েও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রাঙ্গুনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে এবং বিভিন্ন শিক্ষা ও সামজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অবদান রেখে সিরাজুল ইসলাম এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর