বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

রাজধানীর সবচেয়ে দরিদ্র এলাকা কামরাঙ্গীরচর, ধনী এলাকা পল্টন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

দেশের রাজধানী ঢাকায় সবচেয়ে দরিদ্র এলাকা কামরাঙ্গীরচর, আর সবচেয়ে ধনী এলাকা পল্টন। দেশের সবচেয়ে দরিদ্র এলাকা মাদারীপুরের ডাসার, সবচেয়ে ধনী এলাকা রাজধানীর পল্টন। জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’ এ এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের দারিদ্র মানচিত্রে দেখা যায়, রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় দারিদ্রতার হার ১৯ দশমিক ১ শতাংশ। ২০১০ সালেও এ এলাকায় দারিদ্রতার হার ছিল ২২ দশমিক ৮ শতাংশ।

তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, তুলনামুলকভাবে রাজধানীর মূল এলাকায় থেকেও মিরপুর এলাকায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি। মিরপুর এলাকার ভাষাণটেকে দারিদ্রতার হার ১৬ দশমিক ২ শতাংশ, আবার মিরপুরের দারিদ্রতার হার ১২ দশমিক ৬ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্যতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।

বিবিএসের দারিদ্র মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্যতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।

দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর