বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৩:০৭ অপরাহ্ন

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাসসের (বাংলাদেশ সংবাদ সংস্থা) জেলা প্রতিনিধি মামুনুর রশিদকে আহবায়ক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি মো. নিজাম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়। মূলধারার জাতীয় ও স্থানীয় অনলাইন গণমাধ্যম কর্মীদের নিয়ে ২০১৫ সালে এ সংগঠনটির পথচলা শুরু হয়েছিল।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ সাংবাদিক ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে ফোরামের কমিটির সভাপতি ছিলেন জাগোনিউজের প্রতিনিধি কাজল কায়েস ও লক্ষ্মীপুর২৪ এর সম্পাদক সানা উল্লাহ সানু। গেল নভেম্বরের শুরুতে এ কমিটির কার্যক্রম বিলুপ্ত করা হয়।

নতুন কমিটির আহবায়ক মামুনুর রশিদ বলেন, দিনদিন অনলাইন গণমাধ্যমের প্রসার ঘটছে। জাতীয় ও স্থানীয় সাংবাদিকতায় অনলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুহুর্তের ঘটনা তুলে ধরে অনলাইন গণমাধ্যমগুলো পাঠকদের কাছে জনপ্রিয় উঠেছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অনলাইন গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত সূত্রে পরিণত হয়েছে।

কমিটির সদস্য সচিব মো. নিজাম উদ্দিন বলেন, আবেদনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে মূলধারার অনলাইন গণমাধ্যমকর্মীদেরকে আমাদের সংগঠনে অন্তর্ভূক্ত করা হবে। পারিষ্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পেশাদারিত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের (৩য় তলা) অস্থায়ী কার্যালয় থেকে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ নভেম্বর লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তৎকালিন প্রতিনিধি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। শুরু থেকে এ সংগঠনটি গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর