রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনে গেজেট স্থগিত : ইসি সচিব

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৭:৩২ অপরাহ্ন

একাদশ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী এই দুটি উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ না করেই তদন্ত চলবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে অনিয়মের যে অভিযোগ উঠেছে তা বিশ্লেষণ করছে নির্বাচন কমিশন। সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার ডিসি, এসপি এবং নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। তাদের দেয়া সরেজমিন প্রতিবেদনের ওপর ভিত্তি করে আসন দুটিতে ঘোষিত ভোটের ফলাফল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, চলতি বছর জাতীয় সংসদ গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) সংশোধনী এনে একটি নতুন ধারা যুক্ত করেছে। সেখানে স্পষ্ট করে বলা আছে, রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণা করার পরও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন অথবা কোনো যৌক্তিক তথ্য উপাত্ত নির্বাচন কমিশনের গোচরীভূত হয় নির্বাচন কমিশন ওই আসনের গেজেট স্থগিত রেখে ওই অভিযোগটি আমলে নেবেন। যথাযথ তদন্ত করাবেন। তদন্ত প্রতিবেদনের আলোকে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দেয়া হয়েছে।’
গত রোববার ওই দুটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর