বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

শান্তির পথে ফিরে আসুন : বিএনপিকে নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১:২৬ অপরাহ্ন

নৈরাজ্যের পথ পরিহার করে শান্তি ও সুশৃঙ্খল রাজনীতির পথে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।আজ রবিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে ঢাকা-৮ নির্বাচনী এলাকাধীন ১৯, ২০ ও ২১ ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা দেশের মানুষকে শান্তি দিতে পারে না, তারাই ষড়যন্ত্র করে। তাদের বলব এখনও সময় আছে শান্তি ও সুশৃঙ্খলতার পথে ফিরে আসুন।

দেশের মানুষকে নিয়ে ভাবুন। মানুষ নিয়ে সত্যিকারের রাজনীতির পথে ফিরে আসুন।’তিনি আরো বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পেছনে বাধা হয়ে দাঁড়াবে তাদের আমরা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করব। দেশে যখন শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে তখনও একটি গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

দেশের মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল হলো আওয়ামী লীগ উল্লেখ করে নাছিম বলেন, ‘বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের শোষণ ও বৈষম্যের মুক্তির জন্যই লড়াই সংগ্রাম করেছেন।’

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায় ও আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি ও মিরাজ হোসেন মিরাজ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর