মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকদের অধিকার ও মর্যাদা আদায়ে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার বর্তমান সরকার শিক্ষকের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর।

মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে শিক্ষা মন্ত্রীর সরকারি বাসভবনে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালনের দাবি জানিয়ে আসছিল কিন্তু কোন সরকারই এই দিবসটি পালনের উদ্যোগ নেয়নি। শিক্ষকদের মর্যাদার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় এবার ৫ অক্টোবর থেকে সারা বিশ্বের সাথে একই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরে শিক্ষক নেতৃবৃন্দ বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ড. শাহজাহান আলম সাজু ছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর সাজিদুল ইসলাম, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, আকলিমা জাহান, নাসরিন সুলতানা, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল হান্নান, আলী আশ্রাফ শামীম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর