সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

শেষ ওয়ানডেতে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২২ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ছিল নিজেদের গুছিয়ে নেওয়ার এক সুযোগ। অন্তত ব্যাটিং ইউনিটে তামিম ইকব্যাল, মাহমুদউল্লাহ রিয়াদ কেমন করেন তাতেই নজর ছিল ক্রিকেট ভক্তদের। তামিম আর রিয়াদ অবশ্য নিজেদের জায়গা থেকে স্বস্তি পেতেই পারেন। দুজনেই রানের দেখা পেয়েছেন। ফিফটির আগে থেমেছেন অবশ্য দুজনেই। ব্যাটিং ব্যর্থতার দিনে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তারাই।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডে ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতেই দেখা গিয়েছিল তামিমকে। তবে তৃতীয় ওয়ানডেতে আর দেখা যাবে না ড্যাশিং এই ওপেনারকে। ইনজুরি নিয়ে অস্বস্তি থাকায় সিরিজের শেষ ওয়ানডে থেকে সরে যাচ্ছেন তিনি।

গতকালই ম্যাচ শেষে চোট নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম, ‘মাঠে নেমে ভালো লাগছে। ফিল্ডিংয়ের ৫০ ওভার আর ব্যাট হাতে ২০ ওভার, ভালোই লাগছিল। তবে এখনও অস্বস্তি রয়েছে। স্টিল লটস অব ডিসকমফোর্ট ইন মাই ব্যাক। ফিজিও এবং আমিও চেষ্টা করছি কাটিয়ে ওঠার। তবে এটা সত্যি, এখনও কিছুটা অস্বস্তি আছে।’

তৃতীয় ওয়ানডেতে থাকছেন না লিটন দাসও। রানখরায় ভুগতে থাকা এই ব্যাটার মানসিকভাবে ভেঙে পড়েছেন। গতকাল আউট হয়ে রাগে ব্যাটও ভেঙেছেন তিনি। মানসিক স্থিরতা ফেরাতে বিশ্রামে যেতে চেয়েছেন এই ওপেনার।

লিটনকে নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনও নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি। বিকেলের মধ্যেই দল দিয়ে দেব।’

এদিকে তামিম-লিটনের অনুপস্থিতিতে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে ফিরতে পারেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ফেরার কথা রয়েছে পেসার তাসকিন আহমেদের। তিনজনই সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর