বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

শোরুমে হামলার পর যা জানাল ‘বাটা’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
বাটা জুতা কোম্পানির অফিসিয়াল বিবৃতি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে সিলেট, চট্টগ্রাম, খুলনা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাটার শোরুমে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় বাটা ইসরায়েলি পণ্য নয় বলে বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৭ মার্চ) রাতে বাটার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়।

গ্রাহকদের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি বাটাকে ঘিরে বিভ্রন্ত তথ্য ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত। বাটা একটি ব্যক্তিগত, পারিবারিক মালিকানাধীন চেক রিপাবলিক ভিত্তিক কোম্পানি, ইসরায়েল বা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক নেই।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশে আমাদের কিছু খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যা স্পষ্টতই এই মিথ্যা বর্ণনার কারণে ঘটেছে। আমরা সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।’

বিবৃতিতে বলা হয়, ‘বাটা বাংলাদেশে ১৯৬২ সাল থেকে সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধার সঙ্গে সেবা দিয়ে আসছে। বাটা গুণগতমানের দিক থেকে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিন পালিত হয় ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। গাজার প্রতি সংহতি জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচির মধ্যেই সিলেট, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে কেএফসি, বাটার শোরুমসহ ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর