বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনী সভা ও র‌্যালি অনুষ্ঠিত

শাহীনুর তানভীর (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের আতকা বাজার সমাজকল্যাণ মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় আনোয়ার হোসেনের আহ্বানে এবং শেখ মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মাঈন উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের জেলা নেতা আবেদ হোসেন, ডা. দেলোয়ার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনার কথা উল্লেখ করে বলেন, “নতুন জীবন ও নতুন রাজনীতির মাধ্যমে সব মানুষের কল্যাণে একটি মানবতার রাষ্ট্র গড়ে তুলতে হবে। একটি নিরাপদ জীবন নিশ্চিত করতে হলে প্রয়োজন একটি নিরাপদ রাষ্ট্র।”

এ সময় তারা মানবতার রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে আপেল মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সভা শেষে আপেল মার্কার সমর্থনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আতকা বাজার এলাকা প্রদক্ষিণ করে শাহবাজপুর ২য় গেইট ও চৌরঙ্গী মোড় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর