মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বজনীন পেনশনে নিবন্ধনের পদ্ধতি জানিয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিলেন সজীব ওয়াজেদ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন

সর্বজনীন পেনশন সুবিধায় নিবন্ধনের পদ্ধতির ভিডিও প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ সময়ে তিনি সার্বজনীন পেনশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সরাসরি উত্তর প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ভিডিওটি প্রকাশ করে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সজীব ওয়াজেদ।

মন্তব্যের ঘরে থাকা বিভিন্ন প্রশ্নের মধ্যে আহাদ খান নামে একজন প্রশ্ন করেন, আমি প্রতি মাসে জমা করতে করতে হয়তো ম্যাচুরড হওয়ার আগে মারা গেলাম তখন এ টাকার মালিক কে হবে?
এর জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘অর্থ জমার পর জমাকারীর মৃত্যু হলে সেই অর্থ তার নমিনি পাবেন।’

মফিজুল ইসলাম রাকিব নামে অপর একজন জানতে চান, এটি কোনো নির্দিষ্ট মেয়াদি কি না? জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পেনশন সুবিধার পুরো তালিকাসহ একটি ভিডিও দেন।

রমিম খানে নামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও সরকার বদল হলে পেনশন স্কিম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কি না প্রশ্ন করেন। যেই প্রশ্নটি বিগত বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন। এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘পেনশন স্কিম বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থের মালিক বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্র। এই স্কিম সাধারণ মানুষের জন্য, যে সরকারই থাকুক, আপনার পেনশনের টাকা আপনার ও আপনার নমিনির।’

মো. রোমান মৃধা নামে অপর একজন লেখেন, আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন লিংক দিয়ে এনআইডি নম্বর দিয়ে অ্যাপস দিয়ে বাট লোডিং অনেক সময় নিয়ে শেষে রেজিস্ট্রেশন ফেইল দেখাচ্ছে। এর প্রতি উত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটা অনেক সময় ইন্টারনেট কানেকশনের জন্য হতে পারে। আবার অনেক মানুষ একসাথে ট্রাই করলেও হতে পারে। চেষ্টা করবেন একটু অফ-পিক আওয়ারে। আশা করছি কোন সমস্যা ছাড়াই হয়ে যাবে।

এই পোস্টের কমেন্টে সার্বজনীন পেনশন সুবিধা চালুর জন্য অসংখ্য মানুষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানানো হয় সজীব ওয়াজেদকে সার্বজনীন পেনশন বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এ ছাড়াও ধন্যবাদ জানান বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া মানুষগুলো।

ভিডিওতে সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সেই সঙ্গে এর বিভিন্ন সুবিধা ও নিয়মগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর