রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

সাংস্কৃতিক সংগঠনের সমৃদ্ধির ক্ষেত্রে অশোক রায় নন্দী কাজ করে গেছেন : স্মরণসভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

বিশিষ্ট নাট্যজন, থিয়েটারের সাধারণ সম্পাদক প্রয়াত অশোক রায় নন্দীর স্মরণে শুক্রবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, সাংস্কৃতিক পরিমণ্ডলে অশোক রায় নন্দীর অনেক অবদান ছিল। তাঁর সান্নিধ্য আমাকে প্রাণিত করত। তিনি শিল্প, সংস্কৃতিতে যেখানে গেছেন সবাই তাঁকে গুরুত্ব দিয়েছেন। তিনি খুব নিভৃতচারী ছিলেন। কাজটাকেই তিনি গুরুত্ব দিতেন সবসময়। সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মৃদ্ধ করার ক্ষেত্রে কাজ করে গেছেন। মনে হয় যেন এই মুহুর্তে অশোক রায় নন্দী আমাদের সাথেই আছেন। সেই মানুষটিকে হারিয়ে আমাদের বিশেষ ভাবে কষ্ট কাজ করছে। কাজটাকে যদি সততার মাধ্যমে করা হয় তাহলে সে মানুষটিকে ভালোবাসার অভাব নেই।

শুক্রবার (৩১ মে) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থিয়েটার ফোরামের আয়োজনে প্রথিতযশা নাট্যযোদ্ধা, ঢাকা থিয়েটারের সাধারণ সম্পাদক প্রয়াত অশোক রায় নন্দী’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফোরামের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে এবং বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. আবদুল হক তালুকদার, থিয়েটার ঢাকা’র অন্যতম কর্ণধার নরেশ ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা।

এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

আরও বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য রূপালী চম্পক, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব ও চতুরঙ্গ সাংস্কৃতিক জোটের মহাসচিব হারুন আল রশিদ প্রমুখ।

স্মৃতিচারণ করে সভায় বক্তারা বলেন, অশোক রায় নন্দী বাংলাদেশ ও ভারত দুই বাংলার নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের কাছেই ছিলেন সুপরিচিত। অশোক রায় নন্দী’র স্মৃতিকে ধরে রাখতে পারলে আমরা হয়তো আরেক একজন অশোক রায় নন্দীকে পাবো। সাংস্কৃতি অঙ্গনের বড় এক অধ্যায় ছিলেন। তিনি একজন প্রচারবিমুখ লোক ছিলেন। তিনি পৃথিবীকে ভালোবেসে ছিলেন এবং নিজেও ভালোবাসা পেয়েছিলেন। তিনি মানুষের মত বেঁচেছিলেন। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে যান নি। আমরা যতদিন আছি তিনি আমাদের সাথেই থাকবেন। তিনি প্রচারবিমুখ মানুষ হলেও তাঁর কর্মকান্ডগুলো প্রচার করার দায়িত্ব ছিলো আমাদের কিন্তু আমরা তা করতে পারিনব। এই ব্যর্থতার দায় আমাদের। তাঁর মৃত্যুর পর এদেশের শোকসভা হওয়ার আগে কলকাতায় শোকসভা হয়েছিলো। এমনটি হয়েছিলো তাঁরই কর্মের কারনেই। তাঁর রাজনৈতিক আদর্শ ছিলো। তাঁর আদর্শ ছিলো মুক্তিযুদ্ধের আদর্শ। তাঁর এই আদর্শকে আমাদের বয়ে নিযে যেতে হবে। তাঁর কর্মকান্ডগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর