বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সাকিবের পরিবর্তে বিশ্বকাপ দলে এনামুল

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ন

অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ইনজুরির কারনে আগামী ১১ নভেম্বর পুনেতে ওয়ানডে বিশ^কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না সাকিব।

সাকিবের পরিবর্তে বিজয় বাংলাদেশ দলভুক্তির  অনুমোদন দিয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। আইসিসির দেয়া এক বিবৃতিতে  আজ একথা  জানানো হয়েছে।

গতকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলার সময় বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরে সাকিবের।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৬৫ বলে ৮২ রান করে বাংলাদেশের ৩ উইকেটে জয়ে বড় অবদান রাখেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সাকিব ব্যথানাশক ওষুধ খান এবং ইনজুরি আক্রান্ত আঙুলে স্কচটেপ ব্যবহার করে মাঠে নামেন।

মাত্র দুই ম্যাচ জয়ে ইতোমধ্যে বিশ^কাপ সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর