রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

সুপ্রিম কোর্ট বারের বইমেলা উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট বার আয়োজিত বই মেলা আগামী রোববার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এই বই মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে দশ দিন।

রোববার বিকাল ৪ টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বইমেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুপ্রিম বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সুপ্রিম কোর্ট বার এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।

সুপ্রিম কোর্ট বার -এর প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান বাসস’কে জানান, ‘এবারের বই মেলায় ৪৮টি স্টল থাকবে।

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, ২০১৫ সালে প্রথম বার ভবন প্রাঙ্গণে বই মেলার আয়োজন শুরু হয়। তিনি তখন সুপ্রিম কোর্ট বার এর সম্পাদক ছিলেন। এই মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘আইন পেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। মেলায় আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। বইমেলায় আইন, আইনের বিভিন্ন নজির, রাজনৈতিক, শিশু-সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে বই স্টলে রাখা হবে। তিনি বলেন, এ উদ্যোগ সুপ্রিম কোর্ট বার এর মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা মেলায় অনেক উপকৃত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর