বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন নব গঠিত নির্বাচন কমিশন একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি বলেন, যথদ্রুত সম্ভব জনগণের অধিকায় আদায়ের সুযোগ করে দেয়া এবং জনগণের ভোটাধিকারের মালিকানা জনগণকে ফিরিয়ে দেয়ার পরিবেশ সৃষ্টি করাই এই কমিশনের দায়িত্ব।

তিনি আজ শনিবার দুপুরে জেলার সদর উপজেলার উপজেলা বিএনপির কাউন্সিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন ছিল ভোটারবিহীন ও নিশিরাতের নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমেই আমরা বুঝতে পারবো তারা কতটুকু শক্তিশালী। নির্বাচন কমিশন কি করবে আগামী দিনই তা বলে দেবে। তাদের কার্যাক্রমে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ভবিষ্যত কি হবে। আমরা আশাবাদী অতীত থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন জনগণের পাশে থাকবে।

তিনি জাতিকে একটি স্বচ্ছ ভোটার তালিকা উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

ডা: জাহিদ আরো বলেন, বিএনপি সব সময় নির্বাচন কমিশনের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলেই কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে। বিএনপি বিশ্বাস করে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হলে দেশের জনগণ ও বিএনপি নব গঠিত নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু, হাজী মো: এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুবদল সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু প্রমুখ।

সদর উপজেলা কাউন্সিলে সভাপতি, সেক্রেটারীসহ ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে মোট ভোটার ৫৬৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর