বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারে কম্বোডিয়ার জন্য ৪ কোটি ডলারে ঋণ অনুমোদন এডিবি’র

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কম্বোডিয়া সরকারকে জনসেবা প্রদানের ক্ষেত্রে সংস্কার কাজ আরো জোরদার করতে সহায়তা করার জন্য ৪ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। খবর সিনহুয়ার।

পরিকল্পনা ও বাজেট, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসন স্তরে উন্নত সেবা প্রদানে স্টাফদের সক্ষমতা, স্থানীয় সরকার পরিকল্পনা শক্তিশালী এবং সরকারি সেবাগুলোর ক্ষেত্রে জনগণের প্রবেশাধিকার বাড়াতে দ্বিতীয় এবং শেষ সাব-প্রোগ্রামের আওতায় বিভিন্ন সংস্কার পরিকল্পনা করা হয়।

কম্বোডিয়া বিষয়ক এডিবি’র কান্ট্রি ডিরেক্টর জ্যোৎসনা ভার্মা বলেন, ‘এ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত সংস্কার পানি, স্যানিটেশন এবং শিক্ষার মতো মৌলিক জনসেবা আরো কার্যকর এবং সম বন্টনের জন্য স্থানীয় পরিকল্পনাগুলোকে জাতীয় এবং প্রাদেশিক বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সাহায্য করবে।’

তিনি আরো বলেন, ‘প্রোগ্রামের অধীনে গৃহীত পদক্ষেপগুলো স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণও বাড়িয়ে তুলবে।’
দ্বিতীয় সাব-প্রোগ্রামে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক পরিষেবা দেওয়ার জন্য সমন্বয় জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর