শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করেছে সরকার : শ্রম প্রতিমন্ত্রী

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের যুগোপযোগী, ডিজিটাল এবং আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ প্রয়োজন। এজন্য সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করেছে। এতে করে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে।

আজ বিকেলে খুলনা মহানগরীর গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শিক্ষা অনুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানকে উন্নত বিশ্বের শিক্ষার স্তরে উন্নিত করার প্রতি জোর দিয়েছে। শেখ হাসিনার সরকারই প্রথম প্রতিবছর জানুয়ারির এক তারিখেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব করছে। গরীব শিক্ষার্থীরা যাতে সহজে লেখাপড়া করতে পারে এজন্য উপবৃত্তি দিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার সকল নাগরিকের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে  সেবার মান উন্নত করেছে।  বিনামূল্যে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ প্রদান করা হচ্ছে। অসহায় মানুষের সহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রতিমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে সমাজের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৯৫ লাখ টাকা ব্যয়ে একতলা ভবনটি নির্মাণ করেছে। পর্যায়ক্রমে এই ভবনটি ছয়তলা পর্যন্ত বর্ধিত করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এস এম খসরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী গৌতম সরকার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হাসিনা পারভীন প্রমুখ বক্তৃতা করেন। এসময় খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী দৌলতপুর নতুন রাস্তার মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর