মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

হাসনাতের ওপর হামলায় ক্ষুব্ধ এনসিপি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর রবিবার সন্ধ্যায় হামলার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে দলটি। তারা অভিযোগ করেছে, ‘এই হামলা করেছে পতিত ফ্যাসিবাদের দোসররা।’

এনসিপি’র পক্ষ থেকে বলা হয়েছে, হামলার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হাসনাত আব্দুল্লাহকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছিল। তারা বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্রসংগঠন ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত।’

দলের দপ্তর বিভাগের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘বাংলাফ্যাক্ট’ নামের একটি ফ্যাক্টচেকিং সংস্থার তথ্য অনুযায়ী গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি ও তাদের পরিবারের ওপর ৩৬টি হামলা হয়েছে। এসব হামলায় ৮৯ জন আহত হয়েছেন এবং ১ জন শহীদ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এসব ঘটনার পরও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইনগত কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা ও অপেশাদারিত্ব লক্ষ্য করা যাচ্ছে।’

জাতীয় নাগরিক পার্টির অভিযোগ, ‘জুলাই গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগের বিচার কার্যকরভাবে না হওয়াই আজকের হামলার পথ তৈরি করেছে।’

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। এনসিপি জানিয়েছে, ‘ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রংপুরসহ একাধিক স্থানে কর্মসূচি পালিত হয়েছে।’

সংগঠনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে জুলাই মাসের ‘গণহত্যার’ সঙ্গে জড়িতদেরও দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর