বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সরাইলের শাহবাজপুরে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনী সভা ও র‌্যালি অনুষ্ঠিত ওপর মহল থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে: সাবেক এমপি জিয়াউল হক মৃধা অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় ৩০০ জন গ্রেফতার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর সাংগঠনিক ভিত্তি নেই: জুনায়েদ আল হাবিব অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো

হিরো আলমের অভিযোগ আমরা খতিয়ে দেখবো : হারুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন

বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলম ডিবিতে অভিযোগ নিয়ে এসেছিলেন। ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন। তার অভিযোগটি আমরা খতিয়ে দেখবো।

রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন ডিবির প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, আপনারা জানেন মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। হিরো আলম এর আগেও ডিবিতে বেশ কয়েকবার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায়, পরবর্তী সময়ে এসেছিলেন নির্বাচনে তার ওপরে হামলার ঘটনায় আসামিদের শনাক্ত করতে। এ ঘটনায় জড়িত আসামিদের আমরা গ্রেফতার করেছি। আজ তিনি এসেছিলেন, ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন।

ডিবি প্রধান বলেন, তিনি (হিরো আলম) অভিযোগ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী নাকি তাকে পাগল, অর্ধশিক্ষিত বলেছেন। এই অভিযোগে তার আবেদনটি সাইবার ক্রাইম ইউনিটে করেছেন। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে। আমি দেখলাম যে অভিযোগগুলো করেছেন, সেটি একটি মানহানির বিষয়। অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিকতার বলেছে।

তিনি বলেন, হিরো আলম অভিযোগ করেছেন, তার মানহানি করা হয়েছে। যেহেতু মানহানির বিষয়, এ ধরনের অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটি আমরা খতিয়ে দেখবো।

এর আগে বেলা পৌনে ১২টায় ডিবি কার্যালয়ে যান আশরাফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর