রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

৩১০ গ্রাম হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:১০ অপরাহ্ন

নাটোরে ৩১০ গ্রাম হেরোইন বহনের দায়ে মাহফুজ নিসান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মাহফুজ নিসান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদরের রহনপুর এলাকার মোহাম্মদ আলী পান্নার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ জানুয়ারি সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায় র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলে তিনজনকে দ্রুতগতিতে আসতে দেখে থামার সংকেত দেন। সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে তারা। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাহফুজ নিসান ও ইবনে সিনা নামে দুইজনকে আটক করে। এ সময় মাহফুজ নিসানের শরীর তল্লাশি করে ৩১০ গ্রাম হেরোইন পাওয়া গেলে তাদের আটক করে র‌্যাব।

নাটোর জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ দুই বছর পর মামলার সাক্ষ্যগ্রহণ শেষে মাহফুজ নিসানকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ইবনে সিনা নামে মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর