শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

৮ মাসে কোরআনে হাফেজা এতিম শিশু হাফিজা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ অপরাহ্ন
মাত্র ৮ মাস ১৩ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা মোসা. হাফিজা। ছবি : সংগৃহীত

অভাব, অবহেলা আর পারিবারিক ভাঙনের করুণ বাস্তবতার মাঝেও পবিত্র কোরআনের আলোয় নিজেকে আলোকিত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এতিম শিশু মোসা. হাফিজা। মাত্র ৮ মাস ১৩ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে সে তাক লাগিয়ে দিয়েছে শিক্ষক, সহপাঠীসহ সকলকে।

হাফিজার জীবন কাহিনি অত্যন্ত বেদনাদায়ক। পারিবারিক নানা সংকটের এক পর্যায়ে তার বাবা-মায়ের সংসার ভেঙে যায়। বিচ্ছেদ, দারিদ্র্য ও সামাজিক চাপের মধ্যে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েন তার মা। দীর্ঘদিনের নানা দুশ্চিন্তা থেকে মায়ের মাথায় বাসা বাঁধে বিভিন্ন রোগ। এক পর্যায়ে অসুস্থ মা অন্যত্র নতুন করে সংসার বাঁধতে বাধ্য হন। তখন শিশু হাফিজা অসহায় ও অভিভাবকহীন হয়ে পড়ে।

এই সংকটময় সময়ে হাফিজার পাশে দাঁড়ান তার খালা। তিনিই মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে ভর্তি করিয়ে দেন আলিপুর আদর্শ বালিকা মাদ্রাসায়। শুরুতে কিছুদিন খালাই হাফিজার ভরণ-পোষণের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে নানা বাস্তবতায় তিনিও নিয়মিত খোঁজ নিতে পারেননি।

বর্তমানে হাফিজার থাকা, খাওয়া, পড়াশোনাসহ সকল ব্যয়ভার বহন করছে আলিপুর আদর্শ বালিকা মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষক ও পরিচালকদের তত্ত্বাবধানে অদম্য মনোবল নিয়ে সে এগিয়ে চলে কোরআনের পথে।

মাদ্রাসাটির পরিচালক মুফতি সাইদুর রহমান সাদী বলেন, ‘এতিম এই শিশুটি মাত্র ৮ মাস ১৩ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। এটি নিঃসন্দেহে এক বিস্ময়কর ও তাক লাগানো অর্জন। তার এই সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে কোরআনের আলোয় একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর