সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

অপু-জয়ের পর এবার পালা শেহজাদ-বুবলীর!

বিনোদন ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১:৫৮ অপরাহ্ন

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা।

প্রিয় তারকাকে বরণ করে নিতে এদিন বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ঢালিউড কিং খানের ভক্তরা। ভিআইপি টার্মিনাল থেকে বের হওয়ার দরজায় শাকিবকে দেখেই ভক্তরা স্লোগান দিতে থাকেন। এ সময় সুপারস্টারও হাত নেড়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন।

শাকিব খানের দেশে ফেরার খবরটি আগে থেকেই অবগত ছিলেন গণমাধ্যমকর্মীরা। এজন্য সকালেই বিমানবন্দরে উপস্থিত হন তারা। এদিন নায়ককে বিমানবন্দরে রিসিভ করতে আসেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন, সাইফ চন্দনসহ অন্যান্যরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, “শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করল।”

গত মাসে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে শাকিব-অপু দম্পতিকে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আব্রাহাম শেহজাদ দুই সন্তানের জন্য আমার ভালোবাসা সব সময় আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’

শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর এখনো বেশ ছোট। তাই শাকিব যদি শেহজাদকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান সেক্ষেত্রে সঙ্গে থাকবেন তার মা শবনম বুবলী, এ কথা সহজেই অনুমেয়।

প্রসঙ্গত, গত ৪ জুলাই রাতে ‘প্রিয়তমা’ ছবির মুক্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। খুব শিগগিরই ‘দরদ’ নামক প্যান ইন্ডিয়ান ছবিতে নায়ক হিসেবে অভিনয় করবেন তিনি। অনন্য মামুনের পরিচালনায় ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর